বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) এর কাছে হাতে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সোমবার (১১ মে) এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামানিক ও ক্ষুদিরাম টুডু উপস্থিত ছিলেন। এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, এটি তাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন। আজ থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসময় শুভেন্দু আরও বলেন, মমতা ব্যানার্জীর সরকারের সামাজিক প্রকল্পগুলো চালু থাকবে। তবে অ-ভারতীয় বা মৃত কেউ এসব প্রকল্পের সুবিধা পাবেন না।