উত্তর কলকাতার একটি দুর্গাপূজা মন্ডপে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজনের আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজার মণ্ডপে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ঘটনার পর পরিস্থিতির খোঁজখবর নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল কলকাতা মেডিকেল কলেজে পৌঁছেছেন।
এদিকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (X)-এ লিখেছেন, “চোরবাগান পূজার মণ্ডপে হুড়োহুড়ির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি, আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই কঠিন সময়ে তাঁদের পরিবার যেন শক্তি ও সাহস পায়।”
আই/এ