জাতীয়

ঈদযাত্রায় শৃঙ্খলা বজায়ে মাঠে থাকবে ৬৯টি মোবাইল কোর্ট : সড়ক মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে যাত্রা করার প্রবণতা কম থাকায় ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা ও যানজট তৈরি হয়। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সোমবার (১১ মে) সচিবালয়ে ঈদযাত্রা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গতবার ধাপে ধাপে ছুটির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে একদিনেই বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে পড়েছিলশুধু গাজীপুর ও আশপাশের এলাকাতেই প্রায় ১০ থেকে ১৫ লাখ যাত্রীর চাপ তৈরি হয়।

তিনি বলেন, যাত্রীচাপ কমাতে পোশাক কারখানাগুলোতে তিন থেকে চার ধাপে ছুটি দেওয়ার সুপারিশ করা হয়েছে এবং মালিকপক্ষ এতে সম্মতি দিয়েছে

তিনি আরও বলেন, আবহাওয়ার কারণে এবার ঈদযাত্রায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে। বৃষ্টি হলে যানজট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে পশুবাহী যানবাহনের ক্ষেত্রে চাপ বেশি থাকবে। খারাপ আবহাওয়ায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করাও একটি চ্যালেঞ্জিং বিষয়।

শেখ রবিউল আলম বলেন, সদরঘাট এলাকায় স্পিডবোট বা ছোট নৌযান থেকে সরাসরি লঞ্চে ওঠা বন্ধ রাখা হবেএকই সঙ্গে ফেরি পারাপারে নিরাপত্তা জোরদারে ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হবে। এজন্য ব্যারিকেড বসানো হবে এবং যাত্রী নামানো ছাড়া কোনও বাস ফেরিতে প্রবেশ করতে পারবে না

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সড়ক মন্ত্রী