জাতীয়

ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

গতকাল দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় বাংলাদেশি দুই যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা নিহতরা হলেন,  সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।  এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়েছে

এতে বলা হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানায়,  ওই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নিন্দা #ইসরাইল