দেশজুড়ে

২ লাখ ৮৮ হাজার টাকার ইয়াবাসহ আটক ১

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।

শনিবার (১৬ মে) রাতে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আজ দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার বাসিন্দা হাফিজুর রহমান (৩০)কে তার নিজ বসতবাড়ি থেকে ৯৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম