রাজনীতি

আর কখনও আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না :হাসনাত

কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, তাদের এ দেশে রাজনীতি করার কোনও অধিকার নেই। আমাদের মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। এ দেশে আর কখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।

সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে পদযাত্রায় এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক

হাসনাত আবদুল্লাহ বলেন, বেগমপাড়ায় আমাদের কোনও বাড়ি নেই। নেই কোনও গাড়ি। আমাদের মুরুব্বিদের অনেকেরই বেগমপাড়ায় বাড়ি গাড়ি রয়েছে। তাদের সন্তানরা বিদেশে পড়ালেখা করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। এ দেশের সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসাসেবা নেয়।

তিনি বলেন,  আমাদের সন্তানরা দেশে পড়ালেখা করলেও মুরুব্বিদের সন্তানরা বিদেশে গিয়ে পড়ালেখা করে। এই ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে পাল্টাতে হবে। এজন্য সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে

তিনি আরও বলেন, সরকারি প্রত্যেকটি সেক্টরে মেধাবীদের স্থান করে দিতে হবে। প্রাইভেট সেক্টরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এসএমই সেক্টরকে আরও গতিশীল করতে হবে। আর এ জন্য আগামী বাজেটে এ দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে।

এসময় পুলিশকে মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসনাত আবদুল্লাহ