নেত্রকোনার কলমাকান্দায় এলপিজি গ্যাস সিলিন্ডারে করে ৪৮ বোতল ভারতীয় মদ পাচারের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃ যুবকের নাম মো. নাছির উদ্দিন (২৫)। তিনি উপজেলার গৌরীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে
সোমবার (১৮ মে) সকালে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গৌরিপুর থেকে তাকে আটক করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে গৌরীপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে ৪৮ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। পরে চাঁনপুর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আলমগীর ও শান্ত নামে দুইজনকে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটক ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
আই/এ