দেশজুড়ে

মেরুদণ্ডে অস্ত্রপচোরের জন্য মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করতে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দ্রুত আরোগ্য কামনায় নির্বাচনী এলাকার বাসিন্দাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লুৎফুজ্জামান বাবর। বুধবার (১১ নভেম্বর ) তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী। 

তিনি জানান, দীর্ঘ কারাবাসের পর থেকে লুৎফুজ্জামান বাবর শ্বাসকষ্ট, মেরুদণ্ডে তীব্র ব্যথা ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন। কারামুক্তির পর থেকে তিনি দেশেই চিকিৎসা নিয়েছেন। নিয়মিত চিকিৎসা চললেও মেরুদণ্ডের উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করেছেন।

হায়দার আলী আরও বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে চান তিনি।

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #লুৎফুজ্জামান বাবর