ক্রিকেট

তাইজুলের ঘূর্ণিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে আরও একটি রূপকথা লিখল বাংলাদেশ দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে শান্তর দল।

৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে আগের দিনের ৩১৬ রান নিয়ে আজ সকালে স্বাগতিক বোলারদের মুখোমুখি হয় পাকিস্তান।

ম্যাচের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩ উইকেট, আর পাকিস্তানের দরকার ছিল ১২১ রান। 

উইকেটে জমে যাওয়া মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের মধ্যকার গুরুত্বপূর্ণ ৫০ রানের জুটি ভেঙে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে ২৮ রানে স্লিপে ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান তাইজুল। এরপর সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা বিপজ্জনক মোহাম্মদ রিজওয়ানকে ৯৪ রানে প্যাভিলিয়নে পাঠান পেসার শরিফুল ইসলাম। 

শেষ পর্যন্ত খুররাম শাহজাদকে শূন্য রানে আউট করলে নিজের ৬ উইকেট পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশের অবিস্মরণীয় জয় নিশ্চিত করেন তাইজুল ইসলাম। 

অন্যদিকে বাংলাদেশের হয়ে ৩৪.২ ওভার বল করে সর্বোচ্চ ছয় উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ রানা নিয়েছেন দুই উইকেট, আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

সিলেটে সিরিজের ২য় টেস্টে টসে হেরে ব্যাট করতে নামেন বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এ লক্ষ্যে ব্যাট করতে মাঠে নেমে ২৩২ রান তুলে পাকিস্তান। ফলে ৪৬ রানে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৩৯০ রান করলে ৪৩৭ রানের টার্গেট দাঁড়ায়। কিন্তু পাকিস্তান ৩৫৮ রানেই অলআউট হয়।   

 

আর আই/ এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট #ক্রিকেট #সিরিজ জয়