খেলাধুলা

টমাস ডুলির হাত ধরে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টমাস ডুলি। যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব থাকা ডুলি খেলোয়াড় ও কোচ হিসেবে ৪৩ বছর ধরে ফুটবলের সাথে যুক্ত রয়েছেন।

শুক্রবার (২২ মে) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে এই তথ্যটি নিশ্চিত করেছে।

বাফুফে জানায়, দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

এছাড়া ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

এরপর ফিলিপাইন জাতীয় দল তার নেতৃত্বে ২০১৮ সালে অপরাজিত থেকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে (২০১৯ এশিয়ান কাপ) খেলার যোগ্যতা অর্জন করে। তার নেতৃত্বে ফিলিপাইন নিজেদের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং অর্জন করে। 

সবশেষ গায়ানার হেড কোচ হিসেবে তার অধীনে খেলা চারটি ম্যাচের সবকটিতেই জয় লাভ করে।

বাফুফে জানিয়েছে, এশিয়ান ফুটবলের বাস্তব চিত্র এবং এর নানাবিধ চ্যালেঞ্জ সম্পর্কে সুগভীর জ্ঞান ও বিশেষ দক্ষতা নিয়েই বাংলাদেশ দলের ডাগআউটের দায়িত্ব নিচ্ছেন নতুন এই হেড কোচ। তার মূল লক্ষ্য তরুন ফুটবলারদের প্রতিভাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও বেশি প্রতিযোগিতামূলক ও সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়া।

 

আরআই/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ জাতীয় ফুটবল দল #বাফুফে #টমাস ডুলি