ক্রিকেট

তৃতীয় সন্তানের বাব হলেন ক্রিকেট সুপারস্টার মোহাম্মদ আশরাফুল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ক্রিকেট মাঠে ব্যাট হাতে বহুবার আনন্দে ভাসিয়েছেন দেশের সমর্থকদের। এবার জীবনের আরেকটি বিশেষ মুহূর্তে সুখবর পেলেন বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার মোহাম্মদ আশরাফুল।

২০০১ সালে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজের নাম লিখিয়ে আলোচনায় আসা এই সাবেক অধিনায়কের ঘর আলো করে এসেছে তার তৃতীয় সন্তান। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন আশরাফুল।

ড্রেসিংরুমে সুসময় কাটানোর পর এবার পারিবারিক জীবনেও দারুণ এক আনন্দঘন অধ্যায়ের সাক্ষী হলেন জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা এই সাবেক তারকা ক্রিকেটার।

শুক্রবার রাতে (২২ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সুখবরটি ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগ করে নেন আশরাফুল।

তিনি  জানান, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। 

তিনি আরও বলেন,সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহর এই নিয়ামতের জন্য আমি তার কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল।

“আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।” (সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।)

 

আর আই/ এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্রিকেট #প্রথম সুপারস্টার #মোহাম্মদ আশরাফুল