জাতীয়

বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা ঘিরে সমালোচনা

বায়ান্ন প্রতিবেদক

বাংলাদেশ বেতারে সংবাদ উপস্থাপকদের জন্য ‘ড্রেস কোড’ সংক্রান্ত একটি নির্দেশনা  জারি করা হয়।  নির্দেশনা অনুযায়ী, 

নারী উপস্থাপকদের জন্য ‘বড় টিপ’, ‘একপাশে ওড়না’, ‘টি-শার্ট’ ও ‘গেঞ্জি’ পরিধান না করার কথা বলা হয়েছে।

 

অন্যদিকে পুরুষ উপস্থাপকদের জন্য ‘গেঞ্জি’ ও ‘গোলগলা টি-শার্ট’ পরিধানে নিষেধাজ্ঞার কথা উল্লেখ রয়েছে।  এই নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনায়  রোববার (২৪) মে নতুন অফিস আদেশ জারি করে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। 

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের স্বাক্ষরিত নতুন আদেশে জানানো হয়, সংবাদ উপস্থাপকদের পোশাক বিষয়ে আগে জারি করা অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।

 

এর আগে  ৪ মে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। 

 

ওই আদেশে ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের প্রেক্ষাপট উল্লেখ করে সংবাদ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিয়ে আগের নির্দেশনাটি প্রত্যাহার করা হলো।

 

পিডি

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ বেতার #ড্রেস কোড