সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৪ হাজার ৯৪০ শিশুর। এ পর্যন্ত ৮ হাজার ৭১৯ জন শিশুর নিশ্চিত হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আর/আই