হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামে ৯ বছরের এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে মুখে গামছা বেঁধে নির্জন বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে।
গত রবিবার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দোকানে যাওয়ার পথে আফরোজ মিয়া ও তার সহযোগী তাকে মুখ বেঁধে পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া করলে ধর্ষকেরা পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার পর, বাবা বাড়িতে না থাকায় পরদিন সোমবার দুপুরে তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
ওসি মো. মোনায়েম মিয়া জানান, ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ মেলেনি, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর/আই