দেশজুড়ে

ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ডাকাতি শেষে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগে এ ঘটনায় আর এক অভিযুক্ত রাজিবকে পুলিশ গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ক্ষুব্ধ এলাকাবাসী বাড়িটিতে হামলা চালিয়ে টিনের বেড়া ও চাল ভাঙচুর করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সকালে ক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে যান। এ সময় তারা বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন। পরে টিনগুলো খুলে বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়। এর আগে আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ঘরের মালামালও সরিয়ে রাখা হয়।

এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগি নিজেই মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গফরগাঁওয়ের ওই ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসী। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পানি ও কুড়াল চেয়ে ওই বাড়ির দরজা খুলতে বলে অভিযুক্ত পাঁচ জন। ওই নারীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এসময় ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা। এ ছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে টাকাও দাবি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, মামলায় পাঁচজনকে আসামি করা হয়। আসামিরা হলেন গফরগাঁওয়ের শরীফ (২৩), তাঁর ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)। ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিরা পলাতক।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ময়মনসিংহ #জিম্মি