দেশজুড়ে

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ আটক ১০

বায়ান্ন প্রতিবেদন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৫টার দিকে সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় বারাদি ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই ১০ জনকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে।

তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চুয়াডাঙ্গা #অবৈধ অনুপ্রবেশ #নারী ও শিশু