দেশজুড়ে

অটোরিকশাকে বাসচাপা, মা-মেয়েসহ ৩ জন নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার সদরে  অটোরিকশাকে বাসচাপা দেয়ার ঘটনায় মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন- নুরজাহান বেগম (৪০), তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ইতি আক্তার (১০)। তারা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।

রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে জেলা সদরের নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও চল্লিশা এলাকার বাসিন্দা রানা হামিদ বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী 'মহুয়া পরিবহন' এর একটি বাস বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ৬ জন যাত্রীর মধ্যে তিনজন মারা গেছে। বাকি তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাজহারুল আমিন জনান, বাস দুর্ঘটনা আহাতদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজন হাসপাতালে আসার আগেই মারা যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি মোঃ আল মামুন সরকার জানান, ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে ঘাতক বাসটি আটক করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ থানায় রাখা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা