ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে ঘুরতে বের হওয়া একাধিক তরুণীকে উত্যক্ত করায় সরাইলের বিশ্বরোড এলাকায় তিন যুবকের মাথা ন্যাড়া করে দিয়েছে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা। তবে অভিযুক্ত ওই যুবকদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (৩০ মে) বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ভিডিওতে দেখা যায়, চার যুবককে আটক করার পর স্থানীয় এলাকাবাসী তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। পরে স্থানীয়রা তাদেরকে মারধর করে চার যুবকের মধ্যে তিন যুবকের মাথার চুল ট্রিমার দিয়ে বিকৃত করে কেটে দেয়। অপর যুবককের চুল না কেটে তাকে সতর্ক করেন।
ওই যুবকদের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া এলাকায় বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, তিনিও বিষয়টি ফেসবুকে দেখেছেন। এ ব্যাপারে স্থানীয় সরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টদেরকে ঘটনার খোঁজখবর নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
আই/এ