বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জরি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এছাড়া পৃথক আর এক প্রজ্ঞাপনে পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা দেয়া হয়েছে।
এ দুই কর্মকর্তা হলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।
আই/এ