ফুটবল

ভিসা থাকা সত্ত্বেও আমেরিকায় ঢুকতে পারলেন না সোমালিয়ার বিশ্বকাপ রেফারি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রথম সোমালিয়ান রেফারি হিসেবে বিশ্বকাপ ম্যাচ পরিচালনার গৌরব অর্জন করতে যাওয়া পুরস্কারজয়ী রেফারি ওমর আর্তান এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকা সত্ত্বেও মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ইস্তানবুলে ফেরত পাঠানো হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

সোমবার (০৮ জুন) সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ঈসে এডেন আবশির এএফপিকে বলেন, ‘ওমর আরতান আফ্রিকার অন্যতম সেরা ও সম্মানিত রেফারি। পুরো ফুটবল বিশ্বের তার পাশে দাঁড়ানো উচিত।’

ওমর আর্তান বিশ্বকাপে ম্যাচ পরিচালনার তালিকায় থাকা ফিফার ৫২ সদস্যের রেফারি প্যানেলের একজন। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। 

ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেয়া কিছু ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের তালিকায় সোমালিয়া অন্তর্ভুক্ত থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। 

উল্লেখ্য, আর্তান ২০১৮ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আফ্রিকান নেশনস কাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন এবং ২০২৩ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারির স্বীকৃতিও পান।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #রেফারি ওমর আর্তান #সোমালিয়া