বিনোদন

ফিফা বিশ্বকাপ ২০২৬

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা—এই দুই নাম যেন দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও সেই ঝলকই দেখা গেল। নাইজেরিয়ান তারকা বার্না বয়কে সঙ্গে নিয়ে অফিশিয়াল অ্যান্থেম পরিবেশন করে পুরো স্টেডিয়াম মাতিয়ে তোলেন শাকিরা।

তবে মঞ্চের পারফরম্যান্স ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ব্যাকস্টেজের একটি ভাইরাল ভিডিও। পারফরম্যান্স শেষে শাকিরা ও তার নাচের দলকে স্টেডিয়াম ছাড়ার নির্দেশ দেওয়া হলেও, ঠিক সেই মুহূর্তে সব প্রটোকল উপেক্ষা করে নিজের ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে হঠাৎ নাচে মেতে ওঠেন এই গায়িকা।

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা বারবার তাদের দ্রুত স্থান ত্যাগ করতে অনুরোধ করলেও শাকিরা ও তার ভাই নিজেদের আনন্দে মগ্ন ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা।

ভক্তদের একাংশ শাকিরার এই স্বতঃস্ফূর্ত মুহূর্তকে ভালোবাসায় গ্রহণ করেছেন। একজন মন্তব্য করেন, “বারানকিলার দুই সন্তান আসতেকার মাঠে নাচ উপভোগ করছেন—এটাই খাঁটি শাকিরা।” অন্য একজন লিখেছেন, “তিনি সবসময়ই নিজের মতো, এটাই তার আসল আকর্ষণ।”

উদ্বোধনী আসরে শাকিরার উপস্থিতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, মঞ্চে দেখা পারফর্মার আসলে শাকিরা নন, বরং তার বডি ডাবল। চোখ ঢেকে রাখা লুক ও পোশাকের কারণে এই গুঞ্জন আরও জোরদার হয়েছে।

ফক্স টিভি উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার না করলেও টেলিমুন্ডোতে শাকিরা ও বার্না বয়ের পারফরম্যান্স লাইভ দেখানো হয়। ফক্সের এই সিদ্ধান্ত ঘিরেও নেটদুনিয়ায় নতুন প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে, যদিও কারণ এখনো স্পষ্ট নয়।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #শাকিরা #বিশ্বকাপ ফুটবল ২০২৬