দেশজুড়ে

সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা–জয়নগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করার একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৪ জুন) ভোর ৪ টায় দর্শনা-জয়নগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।  

বিজিবি জানায়, ভোরের দিকে ভারতের অংশে ১১ জন ব্যক্তিকে জড়ো করে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্দেশ্য ছিল তাদের বাংলাদেশে প্রবেশ করানো। 

বিষয়টি টের পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও যুক্ত হন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেলে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বিজিবির কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত পুশ ইন পরিকল্পনা থেকে পিছিয়ে যায় বিএসএফ। পরে জড়ো করা ১১ জনকে সীমান্তের শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় তারা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, একাধিকবার পুশ ইন করার চেষ্টা করা হলেও বিজিবির প্রতিরোধের মুখে তা সফল হয়নি। পরবর্তীতে ওই ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

 

পি/ডি 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চুয়াডাঙ্গা #বিজিবি #‘পুশ ইন’