স্বাস্থ্য

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। এছড়া গেল একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একদিনে খুলনা বিভাগে সবচেয়ে বেশি ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, ঢাকা বিভাগে ১৬ জন,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ময়মনসিংহ বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুন মাসের এখন পর্যন্ত একজন ডেঙ্গু রোগী মারা গেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু #ডেঙ্গুতে মৃত্যু