সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জনকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্টে দাবি করা হয়, তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক।
এক সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
গুঞ্জন বাড়তে থাকায় শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই।
এক সংবাদমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, সামাজিক মাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।
অভিনেতা জানান, ফেসবুকে অনেক সময় নানা বিষয় অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়।
তিনি বলেন, ঘটনাটিকে সংবাদ হিসেবে উপস্থাপনের মতোও তেমন কোনো উপাদান নেই। মূলত বিষয়টি নিয়ে অযথা বাড়াবাড়ি করা হচ্ছে। পাশাপাশি তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।
প্রসঙ্গত, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় সময় কাটাচ্ছেন মোশাররফ করিম ও জুঁই। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
পি/ডি