জাতীয়

গ্রুপ পর্ব শেষে বিদায় নিল ১৬ দেশ, নকআউটে উঠলো যে ৩২ দল

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। এর মধ্য দিয়ে টুর্নামেন্ট এখন প্রবেশ করেছে নকআউট পর্বে। প্রথম পর্বের বাধা পেরিয়ে ৩২টি দল জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ। অন্যদিকে, ১৬টি দলের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো হলো— হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান, পানামা, কাতার, কুরাসাও, চেকিয়া, ইরাক, উরুগুয়ে, সৌদি আরব, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও ইরান।

এখন রাউন্ড অব ৩২-এ ওঠা দলগুলো শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে নামবে। এই পর্বে অনুষ্ঠিত হবে মোট ১৬টি নকআউট ম্যাচ। হেরে যাওয়া দল বিদায় নেবে, আর জয়ীরা জায়গা করে নেবে শেষ ষোলোতে।

নকআউট পর্বে ওঠা শক্তিশালী দলগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও মরক্কো।

এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে প্রথমবারের মতো বা দীর্ঘ বিরতির পর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, কেপ ভার্দে এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। ফলে বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত পরাশক্তিদের পাশাপাশি উদীয়মান দলগুলোর উপস্থিতিতেও রাউন্ড অব ৩২-এর লড়াই জমে উঠেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিফা বিশ্বকাপ ২০২৬ #বিশ্বকাপ #রাউন্ড অব ৩২