৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) বিকেল ৫টায় এ ফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার পিএসসি সংরক্ষণ করে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল এ বছরের ৭ এপ্রিল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।
পি/ডি