আন্তর্জাতিক

আল আকসা মসজিদে ইহুদি বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। 

বুধবার (১ জুলাই) জেরুজালেম গভর্নরের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে বেশ কিছু কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারী দলবদ্ধভাবে আল আকসা মসজিদ চত্বরে ও চারপাশের আঙিনায় প্রবেশ করে। সেখানে বিতর্কিত ও উসকানিমূলক টহল দেয়। তাদের নিজস্ব ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালন করে। 

ইসরায়েলি সশস্ত্র বাহিনী চারপাশে অবস্থান নিয়ে তাদের নিরাপত্তা দিয়ে সাধারণ ফিলিস্তিনিদের উপাসনায় বাধা সৃষ্টি করে। মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম এই ধর্মস্থানে ইজরায়েলিদের এমন ধারাবাহিক উসকানির কারণে নতুন করে বড়ো সংঘর্ষের আশঙ্কা সৃস্টি হয়েছে।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #জেরুজালেম #আল আকসা মসজিদ #ইসরায়েল