জাতীয়

বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে।

টানা ছয় দিনের বিরতি শেষে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে।

এর আগে ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। পাশাপাশি অর্থ বিলসহ বাজেট-সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের মতামত তুলে ধরেন তারা।    

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় সংসদ #বাজেট অধিবেশন