কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।
মঙ্গলবার ( ১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, বেশ কিছু দিন ধরে ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।
ওসমান ফারুক ২০০১-২০০৬ সালে তিনি বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন।
আই/এ