আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দেশটির শেখ ঈসা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ মোকাবিলার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

তবে বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ইরানের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। ড্রোনগুলো আকাশে উড্ডয়নের পর দেশটির প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস বা ঠেকানো হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে হামলায় মার্কিন রাডারব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাহরাইন #আইআরজিসি #ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস