দেশজুড়ে edit this post

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ, পলাতক বাবা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় তার বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৮ জুলাই ) রাতে কুতুপালং-৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন এহেতাসামুল হকের স্ত্রী শহীদ নুর সুফিয়া (৩০) ও তাদের ছেলে মোহাম্মদ শামীম (৫)। আহত বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পীকে (১৪) স্থানীয়দের সহায়তায় দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, পারিবারিক কলহের একপর্যায়ে এহেতাসামুল হক ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও দুই ছেলের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সুফিয়া ও ছোট ছেলে শামীমের মৃত্যু হয়। গুরুতর আহত বাপ্পী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

            

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #উখিয়া #রোহিঙ্গা