দেশজুড়ে

চট্টগ্রামে সাপের কামড়ে আহত হয়ে ৮৫ জন হাসপাতালে

চলমান বন্যায় চট্টগ্রামে সাপের কামড়ে আহত হয়ে ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তবে এখন পর্যন্ত কেউ মারা যাননি।

রোববার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে বোয়ালখালী উপজেলায় ২০, রাঙ্গুনিয়ায় তিন , হাটহাজারীতে আট জন, সাতকানিয়ায় ছয় জন, চন্দনাইশে তিন জন, লোহাগাড়ায় দুজন, পটিয়ায় ১৮ জন, রাউজানে নয় জন, বাঁশখালীতে ১২ জন, আনোয়ারায় পাঁচ ও রাঙ্গুনিয়া উপজেলায় তিন জন রয়েছেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার জানিয়েছেন, আজ দুপুর ২টা পর্যন্ত  ২৪ ঘণ্টায় আট জন সাপে কাটা রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্যে সাত জন লাউডগা সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা দেওয়ার পর সবাই এখন সুস্থ আছেন। এর মধ্যে একজন নিজে থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চলে গেছেন।

তিনি  বলেন, বৃষ্টির কারণে সাপগুলোর বাসা ভেঙে গেছে। এজন্য ঘরবাড়ি ও উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে। এ সময় চলাচলে সতর্ক থাকতে হবে। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে আসতে হবে।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সাপে কাটা রোগীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আক্রান্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে নিকটস্থ যে কোনও সরকারি হাসপাতালে গেলে অ্যান্টিভেনম পাওয়া যাবে। চট্টগ্রামে ৮৫ জন সাপে কাটা রোগীর মধ্যে সবাই সুস্থ আছেন। আমাদের কাছে এক হাজার রোগী অ্যান্টিভেনম মজুত রয়েছে। শিগগিরই ঢাকা থেকে আরও আসবে।

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #সাপ