পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনের বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই ) বিকেলে বিক্ষোভ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে অবস্থান-বিক্ষোভের জন্য সমবেত হওয়া কংগ্রেসে নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের দিল্লি পুলিশ আটক করেছে।
এর আগে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা এবং কর্ণাটক ও কেরালার মুখ্যমন্ত্রীরা লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে যান এবং সিজেপি (CJP)-র বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ওপর কথিত নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ভারতের মেডিক্যাল, ডেন্টাল ও আয়ুর্বেদি ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে কংগ্রেসের সাংসদ ও শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।
আই/এ