দেশজুড়ে edit this post

এনসিপি'র সমাবেশস্থলের কাছ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা ও সমাবেশস্থলের কাছ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বস্তুটি উদ্ধার করা হয়

বিষয়টি নিশ্চিত করেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী।

স্থানীয়রা জানান, বিকেলে ঘটনাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। পরে গাংনী থানা পুলিশের একটি দল ব্যাগটি উদ্ধার করে সেটি নিরাপদে থানায় নিয়ে যায়

ওসি মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে। বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার করে বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না সে ব্যাপারে জানা যাবে। একই সাথে কে বা কারা বস্তুটি সেখানে রেখে গেছে, সে বিষয়েও তদন্ত চলছে।

 

 আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি #বোমাসদৃশ বস্তু