রাজধানী

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

ছবি: সংগৃহীত

টিসিবির পণ্য নিতে এসে রাজধানীর মিরপুরে  দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেনএ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ থেকে ৮ জন। নিহত নাছিমা বেগম মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড়, মন্দির রোড়) ধসে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ডাব বিক্রেতা শাকিব বলেন, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে তিনি দৌড়ে যা্নএ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এরমধ্যে মুখ তেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীর মৃত্যু হয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন,  'দুপুর ১টা ২৭ মিনিটের দিকে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। তখন সেখানে টিসিবির লাইনে দাঁড়ানো কয়েকজন ধসে পড়া দেয়ালের নিচে পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে এক নারীর মৃত্যু হয়।'

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #টিসিবি #দেয়াল ধস