কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলা সদরের বানিয়াখামার এলাকায়। তিনি শেখর রায়ের ছেলে। পরিবারের সদস্য ও স্বজনসহ ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী
জানা গেছে, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক রায়। পরে সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষের কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে প্যারাসেইলিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসেইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নানা ধরনের ঘাটতি রয়েছে। এছাড়া কলাতলী সৈকতে পরিচালিত পাঁচটি প্যারাসেইলিং প্রতিষ্ঠানের অনুমোদনের মেয়াদ গত জুন মাসেই শেষ হয়েছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট পর্যটন কর্তৃপক্ষ কিংবা সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, "ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"