স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে। এই যে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা এটা বোধ হয় ঠিক না। এতে করে মানুষ বিভ্রান্ত হয়। ধর্মে একটা খুব সেনসিটিভ জিনিস মানুষের। বুকের কাছের জিনিস।
রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আলোচোনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবার রাষ্ট্র। এখানে সকলের সমান অধিকার রয়েছে। হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ। বিএনপি সরকার মানুষের কল্যাণ করতে চায়। একদিকে অবকাঠামো করতে চায়, অন্যদিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়।
তিনি বলেন, কয়দিন আগে ঠাকুরগাঁও হাসপাতালে মিটিং করে জানলেন হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, ডাক্তার নাই, ঢোকা যাচ্ছে না দুর্গন্ধে। এটা কিন্তু এখন ঠিকঠাক করা হচ্ছে। আরও ভালো হবে ইনশাল্লাহ। আরও চিকিৎসক নিয়ে আসবে, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, এখানে একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের চেষ্টা করবেন, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য রংপুরে যেতে না হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপি মহাসচিব বলেন, ‘ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে। সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন, কারও কাছ থেকে জোর করে কিছু নেবেন- এটা যেন না হয়। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না, সীমালংঘনও পছন্দ করেন না। আমরা যেন সবাই মানুষের কাজের জন্য এগিয়ে যাই, আমরা যেন বিনয়ী হই। মানুষের বিপদে সাহায্য করি’।
আই/এ