চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা থেকে এ তথ্য জানা গেছে।
ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে মোট ৯ দিন। এর পাশাপাশি আরও তিনটি সরকারি ছুটি থাকায় এ মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে।
আগস্ট মাসের সরকারি ছুটিগুলোর মধ্যে রয়েছে—৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত পঞ্জিকা অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।
এর মধ্যে সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা যেতে পারে।
এসি//