দেশজুড়ে

যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়ক থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ মো. ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (০৪ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দর্গা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন ফারুককে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

তথ্যসূত্র: বাসস

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যশোর #বিজিবি #স্বর্ণ #স্বর্ণ পাচার #পাচার