রাজধানী

শিল্পাঞ্চলে নিরাপত্তায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ

বায়ান্ন প্রতিবেদন

শ্রমিকদের বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবির কারনে শ্রম অসন্তোষে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে, শ্রমিক ও সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন নিশ্চিত করতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছেন। 

বুধবার (০৪ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সাভারের আশুলিয়া ও বাইপাইল, হেমায়েতপুর, এলাকায় ৫ প্লাটুন; গাজীপুরের চৌরাস্তা, , মাস্টারবাড়ি, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর, ভোগড়া বাইপাস, এবং পোড়াবাড়ি এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে টহল দিচ্ছেন। তারা শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেস্টায় পেশাদারিত্ব, সংযমের সাথে দায়িত্ব পালন করছেন। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পোশাকশ্রমিক #বিজিবি