দেশজুড়ে

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে আটজনের। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার (০৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে কাশিকাপনে ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ইউনিক পরিবহনের সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট #সড়ক দুর্ঘটনা