শিক্ষা

৫ শিক্ষার্থীর জন্য ১১ শিক্ষক, পাশ করেনি কেউ!

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জের এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই পাস করেনি।

উপজেলা শিক্ষা অফিস জানায়, রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় পাঁচজন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল। তবে এদের কেউই পাস করতে পারেনি। 

স্থানীয়রা জানান যে, মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯৯৯ সালে এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০১১ প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার পরে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়।  

বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। তাদের পাঠদানের জন্য ১১জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে সাতজন এমপিওভুক্ত এবং চারজন নন-এমপিও শিক্ষক। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লব মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে অভিভাবকরা। 

তারা জানানা, জাহাঙ্গীর আলম বিপ্লব ইউনিয়ন পরিষদের কাজে ব্যস্ত থাকার কারণে শিক্ষকদের নিয়মিত উপস্থিত ও পাঠদানের শৃঙ্খলা নেই বলে 

শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা না পেয়ে পাঠদানে আগ্রহ হারিয়েছেন উল্লেখ করে প্রধানশিক্ষক জানান, নিম্ন মাধ্যমিক শাখার শিক্ষকরা বেতন পেলেও উচ্চ বিদ্যালয় শাখা এখনও এমপিওভুক্ত হয়নি। পাশাপাশি শিক্ষক সংকটও রয়েছে।

এসব কারণে এ বছর পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ পাস করতে পারেনি বলে জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম জানান, বিদ্যালয়টির ফলাফল বিপর্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে। এসময় শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

 

এআর// 

এ সম্পর্কিত আরও পড়ুন #লালমনিরহাট #এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় #এসএসসি পরীক্ষা #এসএসসি