ফেসবুকে কুরুচিকর পোস্ট ও ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করে হয়রানির অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘মারুফ খান মুন্না’ নামে আইডি থেকে পোস্ট করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ ঘটনার স্ক্রিনশট প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বায়ান্ন টিভির পাঠকদের সুবিধার্থে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
যখন কোনো দল বলে, তারা সরকারে থাকলে নারীরা নিরাপদ থাকবে, অথচ একই সময়ে তাদেরই সমর্থকেরা অনলাইনে নারীদের ওপর এভাবে হামলে পড়ে, হয়রানি করে, এমনকি এখন এই ফেসবুক আইডি থেকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে—তখন এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে!
আর একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই—কোনো ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর তার অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানি নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই ভয় দেখানো, আতঙ্ক তৈরি করা কিংবা আমাকে চুপ করিয়ে দেওয়ার এই চেষ্টা তোমাদের জন্যও যে পরিণতি ডেকে আনতে পারে, সেটা মনে রাখা ভালো।
আমাকে এত সহজে ভয় দেখিয়ে বা আতঙ্কিত করে ফেলা সম্ভব নয়। আমাকে সেখানে নিয়ে যেতে হলে তোমাদের আরও অনেক দূর যেতে হবে।
তোমরা যা ইচ্ছা করো। শুধু একটা কথা মনে রেখো—আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম। কিন্তু থেরাপি নিয়েছি, এখনো নিচ্ছি, প্রয়োজনীয় ওষুধও নিয়েছি—নিজেকে মানুষ হিসেবে ধরে রাখার জন্য, ক্ষমতা বা প্রতিহিংসা আমাকে যেন দানবে পরিণত না করে।
তাই আমাকে ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না।
আর হ্যাঁ, আমি ডাইনি।
মনে রেখো।