বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য দিল্লির কাছে নেই বলে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতে শেখ হাসিনার আগের প্রকাশ্য উপস্থিতির বিষয়ে দিল্লির অবস্থান ‘‘পুনরাবৃত্তির প্রয়োজন নেই’’ এবং প্রত্যর্পণের অনুরোধ আইনগত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ও ব্রিকস সম্মেলনে ঢাকার অংশগ্রহণ নিশ্চিত কি না, এই বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে কোনো হালনাগাদ কোনো তথ্য থাকলে তা দ্রুত জানানো হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিদ্যুৎ কিংবা জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে।
আই/এ