জাতীয়

এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

ফাইল ছবি ছবি: ফ্লেক্স কারেজাস

টানা তিন দিন বন্ধ থাকার পর নতুন এলএনজিবাহী কার্গো আসায় মহেশখালীতে অবস্থিত এক্সিলারেটের টার্মিনাল থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে চলমান গ্যাস সংকট কাটবে বলে আশা করা যাচ্ছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে পেট্রোবাংলা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ ওয়েবসাইট ভেসেল ফাইন্ডার ডট কম জানিয়েছে, এলএনজিবাহী কার্গো ফ্লেক্স কারেজাস এক্সিলারেটের টার্মিনালের সাথ যুক্ত হয়েছে।

পেট্রোবাংলা জানায়, টার্মিনালটিতে এলএনজি সরবরাহকারী জাহাজ রবিবার (২৩ আগস্ট) পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের একদিন আগেই জাহাজটি পৌঁছে যাওয়ায় শনিবার টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার বিকেল ৪টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২৩০ কোটি ঘনফুটের কিছু বেশি। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ হয়েছে ১৬২ কোটি ঘনফুটের কিছু বেশি। আর সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে এসেছে প্রায় ৬৮ কোটি ঘনফুট গ্যাস।

এর আগে গত বুধবার (১৯ আগস্ট) দুপুরে টার্মিনালে থাকা এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় এক্সিলারেটের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে গিয়ে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে সংকট আরও তীব্র হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্যাস