পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি ঈদ মোবারক জানিয়ে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র এই উপলক্ষ মানুষের জীবনে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে।
মোদি আরও বলেন, মানুষের প্রতি দয়া ও সহমর্মিতা এবং সমাজের কল্যাণে কিছু করার মানসিকতা যেন সবসময় সবাইকে সঠিক পথ দেখায়।
প্রসঙ্গত, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হবে।
এসি//