ফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

ফাইল ছবি

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেইজে এ অবসরের ঘোষণা দেন তিনি।

মেসি লিখেছেন, “সিদ্ধান্তটি আমাকে কষ্ট দিয়েছে—এবং এখনও তা গভীরভাবে পীড়া দিচ্ছে—তবে আমি বুঝি যে সময় হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সবসময়ই নিজের সবটুকু উজাড় করে দিয়েছি—শুধু গত কয়েক বছরে নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগেও; এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং মাঠে নিজের সর্বস্ব দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে পারি।

“সময় ফুরিয়ে আসছে, জীবনের একেকটি অধ্যায় শেষ হয়, আর এটি এমন এক অধ্যায় যা আমাকে গভীরভাবে ব্যথিত করছে। জাতীয় দলের অংশ হওয়াটা আমি ভালোবাসি, অতীতেও ভালোবেসেছি এবং ভবিষ্যতেও ভালোবাসব। আমি আমার সবটুকু দিয়ে দিয়েছি; আর কিছু দেওয়ার মতো অবশিষ্ট নেই। তাছাড়া, দারুণ সব তরুণ খেলোয়াড় উঠে আসছে, যাদের এখানে থাকার যোগ্যতা রয়েছে।”

সবশেষে তিনি লিখেন, ভ্যামোস আর্জেন্টিনা।

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ান এ ফুটবল জাদুকর।  বার্সেলোনাকে একের পর এক শিরোপা জেতালেও দেশের হয়ে কোন ট্রফি জিততে পারছিলেন না তিনি।  ২০১৪ বিশ্বকাপ ফাইনাল ও ২০১৫ এবং ২০১৬ সালে মেসির হাতে বড় শিরোপা দেখার স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টাইনদের। অবঃশেষে ২০২১ কোপা আমেরিকা জয় করেন এ ফুটবল কিংবদন্তী। এরপরে ফিনালিসমা এবং ২০২২ কাতার বিশ্বকাপে সেই কাংখিত ট্রফির খোজ পান এ খুদে জাদুকর।  তার নেতৃত্বেই ২০২৬ বিশ্বক্কাপের ফাইনাল খেলে আর্জেন্টিনা।  অবঃশেষে সব প্রাপ্তির খাতা ভরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #লিওনেল মেসি