২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৭ বছর ৫ মাস পর সাধারণ সম্পাদক (জিএস) পদে রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে আগের ঘোষিত বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
সোমবার (৩১ আগস্ট) রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খানের পোস্টের হুবহু বায়ান্ন টিভির পাঠকদের জন্য দেয়া হলো-
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার প্রেক্ষিতে ডাকসু পদ বাতিল করা হয়েছে এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ২য় সর্বোচ্চ ভোট প্রাপ্ত মোঃ রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কমিশন ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছিলেন নুরুল হক নুর। তিনি পেয়েছিলেন ১১ হাজার ৬২ ভোট।
জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে গোলাম রাব্বানীকে বিজয়ী ঘোষণা করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট।
আই/এ