কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নিউটন দাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চণ্ডীপুর এলাকার হাওরে এ ঘটনা ঘটে। নিহত নিউটন দাস চণ্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরতে হাওরে যান নিউটন। সেখানে বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএ//