জাতীয়

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগের পর শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ডিসেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।

এর আগে গেল ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য এম ওসমান ফারুক পদত্যাগ করেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গেল ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

ওসমান ফারুক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #ইসি #নির্বাচন কমিশন #কিশোরগঞ্জ-৩ #উপনির্বাচন #ওসমান ফারুক